ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

‘তারেক রহমান যেন প্রধানমন্ত্রী হতে না পারেন, সে জন্য ষড়যন্ত্র করছে জামায়াত’

admin by admin
August 28, 2025
in রাজনীতি
0
‘তারেক রহমান যেন প্রধানমন্ত্রী হতে না পারেন, সে জন্য ষড়যন্ত্র করছে জামায়াত’

RelatedPosts

জাসদের কেন্দ্রীয় অফিসে মবসৃস্টি ও পুলিশের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম

রাজনৈতিক ফায়দা তোলার জন্য তারা ‘লং মার্চ’ করছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

৯০’র গণঅভ্যুত্থান কিংবদন্তি ছাত্রনেতা শফি আহমেদ এর স্মরণ সভা অনুষ্ঠিত


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, আগামীতে তারেক রহমান যাতে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে না পারেন, সে জন্য ষড়যন্ত্র শুরু করেছে জামায়াতে ইসলামী। দলটি নির্বাচন বানচালের চেষ্টা করছে। স্বাধীনতাবিরোধী এই রাজনৈতিক দল পিআর পদ্ধতির অজুহাতে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তাদের এ চেষ্টা বাস্তবায়ন হবে না। দেশের মানুষ এখন নির্বাচনমুখী হয়ে গেছে।

বুধবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম এইচ জে মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুলু বলেন, পিআর, টিআর বুঝি না। আগে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, সেই পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অন্যথায় এই দেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলবে। ১৯৯৬ সালে জামায়াত আওয়ামী লীগের সঙ্গে জোট করে দেশে ১৭৩ দিন হরতাল পালন করেছে। ১৯৯৬ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে নির্বাচন করে, তারা মাত্র ৩টি সিট পেয়েছে।

‘১৯৪৭ সালে জামায়াত পাকিস্তানের পক্ষে ভোট দেয় নাই। তারা তখন অবিভক্ত ভারতের পক্ষে ভোট দিয়েছে। জামায়াত কখনো দেশের পক্ষে থাকে না, তারা সব সময় দেশের বিপক্ষে কাজ করে। আগামী নির্বাচন নিয়েও তারা ষড়যন্ত্রের অংশ হিসাবে পিআর পদ্ধতিকে সামনে নিয়ে এসেছে।’

তিনি বলেন, ডক্টর ইউনূস দেশের জনগণের কখা বুঝতে পেরে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা দিয়েছেন। আশা করি সেই সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি নির্বাচিত সরকারই দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে। নির্বাচিত সরকার ছাড়া দেশে সুশাসন আসবে না। নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করলে আওয়ামী লীগের আমলে পাচারকৃত অর্থ দেশে ফেরত আনতে পারবে।

বরকত উল্লাহ বুলু বলেন, খালেদা জিয়ার মতো নেত্রী হয় না। একমাত্র খালেদা জিয়াই দেশের জন্য তার জীবন বিসর্জন দিতে চলেছেন। শেখ হাসিনা খালেদা জিয়াকে জেলে নিয়ে স্লো-পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করেছে। জিয়াউর রহমান ১৯৭১ সালে ২৭ মার্চ স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে দেশকে একটি মানচিত্র দিয়েছেন।

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কামরুল হুদার সভাপতিত্বে সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম রাজুর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।

বিশেষ অতিথি ছিলেন—বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম, কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না প্রিমিয়ার ব্যাংক

Next Post

দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

Next Post
দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.